ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৪:৪৬:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০২ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতির উদ্দেশে আগামীকাল শুক্রবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

টানা তিন মেয়াদে এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই জাতির উদ্দেশে শেখ হাসিনার প্রথম ভাষণ।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ভাষণে দেশবাসীর উদ্দেশে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে তার ভাষণ রেকর্ড করা হয়েছে।

এ ভাষণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।